মালদহ মেডিকেল কলেজে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

মালদহ মেডিকেল কলেজে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

Malda Medical College-এ বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

Protest at Malda Medical College Demanding Payment of Outstanding Salaries

মালদহ মেডিকেল কলেজে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা মালদহ: গতকাল মঙ্গলবার মালদহ মেডিকেল কলেজে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ দেখালেন মালদহ মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীদের একাংশ। তারা মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত সুপার তথা সহ-অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখান। সংবাদ সূত্রে জানা যায়, কলকাতার এক ঠিকাদার সংস্থার মাধ্যমে 135 জন অস্থায়ী কর্মী চুক্তিভিত্তিক কাজ করছেন। কলকাতার সেই সংস্থার মাধ্যমেই তাদের বেতন হয়।এদিন তাদের বিক্ষোভর জেরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগী ও রোগীর পরিবারবর্গ চরম দুর্ভোগে পড়েন। রোগীর পরিবারের লোকজনেরাই রোগীকে কোলে করে ওয়ার্ডে নিয়ে যেতে বাধ্য হন।

গত পাঁচ মাস ধরে তারা কোন বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। তারা আরোও অভিযোগ করেন যে ঠিকাদার সংস্থা তাদের সঙ্গে যোগাযোগ করছে না। তাই দুপুর সাড়ে তিনটা থেকে মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে সহ অধ্যক্ষ সুপার প্রসেনজিৎ বরের সামনে বিক্ষোভ শুরু করেন। তাদের সেই বিক্ষোভ রাত পর্যন্ত চলতে থাকে। মালদহ মেডিকেল কলেজের সেই সুপার ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে তাদের সেই সমস্যা মেটানোর আশ্বাস দেন।

এদিন অস্থায়ী কর্মীরা তাদের জনজীবনের কথা তুলে ধরেন। বেতন না পেয়ে তাদের নাভিশ্বাস হচ্ছে সংসার চালাতে। দীর্ঘ পাঁচ মাস ধরে তারা বেতন পাচ্ছেন না ফলে তাদের সংসার চালাতে অক্ষম হয়ে পড়েছেন। এমতাবস্থায় তাদের আর কোন পথ নাই দেখে তারা মেডিকেল কলেজে বিক্ষোভ দেখান। এছাড়াও তারা পিএফ, ইএসআই সুবিধা ঠিকঠাক পাচ্ছেন না। সর্বক্ষণ তাদের উপর নজরদারি চালানো হচ্ছে। টানা কাজের মাঝে একটু বিশ্রাম নিলেই কোম্পানীর রোষানলে পড়তে হচ্ছে। কয়েক জনকে কাজ থেকেও ছাঁটাই করা হয়েছে। কিছু বলতে গেলেই তাদের হুমকি, ভয়ভীতি দেখানো হচ্ছে। এই সমস্ত কিছুর প্রতিবাদে এবং বকেয়া পাঁচ মাসের বেতনের দাবীতে মঙ্গলবার তারা দিনভর মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান।

কিন্তু তাতেও তাদের সমস্যার কোন সুরাহা হয়নি। তাই আজ বুধবার সকাল থেকে তারা কর্মবিরতি পালন করে অবস্থান-বিক্ষোভ আন্দোলন করতে বাধ্য হন। যতক্ষণ তাদের দাবী-দাওয়া মানা না হচ্ছে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

Protest at Malda Medical College Demanding Payment of Outstanding Salaries

0 Response to "মালদহ মেডিকেল কলেজে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ"

Post a Comment

Adv. Above Article

Adv. Above Article 1

Adv. Above Article 2

Adv Below Article